অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে পুলিশ মুক্তি দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন যে, তার ফোন ফেরত দেওয়া হয়েছে এবং ময়দান গড়ি থানা থেকে অন্যান্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে। সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী নেহা বোরাকে আজ সকালে আটক করা হয়েছিল।
দিল্লিতে বিক্ষোভের জেরে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, অভিনেতা ইমরান খান সহ আরও অনেকে রয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।





