ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় হাজার খানেক মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা, ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এবং পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিও রয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, যন্তর মন্তরের দিকে মিছিল করার সময় তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং বাসে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।





