ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, অন্যের হজ-ওমরাহ বা ইবাদত নিয়ে কটূক্তি না করে নিজের আমলনামা নিয়ে ভাবা উচিত। কার ইবাদত কবুল হবে বা কে কখন হেদায়েত পাবেন, তা নির্ধারণ করার অধিকার কারও নেই। ধর্মকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অস্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, 'কারও হজ বা ওমরাহর ছবি দেখলে যদি আপনার মনে প্রথমেই বাজে মন্তব্য করার ইচ্ছা জাগে, তাহলে নিজের দিকে তাকান।' তিনি আরও উল্লেখ করেন, হজ-ওমরাহ কেবল আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে না, এর সঙ্গে নিয়ত, তাওফিক ও আল্লাহর ইচ্ছাও জড়িত।




