রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে শুধু সিনেমা হলে নয়, বাড়িতে বসেও দর্শকরা এই সিনেমাটি দেখতে পারবেন। জিয়োহটস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওসের মধ্যে চুক্তি অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে হলে নিয়মিত সাবস্ক্রিপশনের বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।
নির্মাতাদের লক্ষ্য, সিনেমার বিশাল ক্যানভাস বড় পর্দায় তুলে ধরা। এরপর পর্যায়ক্রমে ওটিটিতে এটি মুক্তি দেওয়া হবে। জিয়োস্টারের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, ‘রামায়ণ’ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ, যা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।



