প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রকাশ ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ নামের ৩৬ মিনিটের এই ভিডিওচিত্রটি ঘিরে আদানি সংস্থা ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছে।
আদালত জানিয়েছে, ভিডিওটিতে আনা অভিযোগের স্বপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ নেই এবং এটি নাটকীয়ভাবে তৈরি করা হয়েছে। আদালত সামাজিক যোগাযোগমাধ্যমকে সংশ্লিষ্ট ভিডিওটি মুছে ফেলা এবং এর সব লিঙ্ক ও শেয়ার বন্ধ করার নির্দেশ দিয়েছে।






