২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য মাদ্রিদ ও কাসাব্লাঙ্কার সঙ্গে লড়াইয়ে যোগ দিয়েছে বার্সেলোনা। স্পেনের এই শহরটি তাদের পুনর্নির্মিত স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামকে সামনে রেখে এই দৌড়ে অংশ নিয়েছে।
ক্যাম্প ন্যু-এর ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৪ হাজার এবং এটি ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও আয়োজন করবে। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ঐতিহ্য ও অবকাঠামোতে শক্তিশালী, যেখানে ১৪০ কোটি ইউরো বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে, কাসাব্লাঙ্কার গ্র্যান্ড স্টেডিয়ামে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণের ক্ষমতা থাকবে, যা এটিকে সবচেয়ে বড় স্টেডিয়ামে পরিণত করবে। ফিফা ২০২৮ সালের মধ্যে আয়োজক ভেন্যু চূড়ান্ত করবে।












