আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে সমতায় ফিরেছে স্বাগতিক ভারত। আক্রমণ ও প্রতি-আক্রমণে ঠাসা ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল ভারত।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে ডারউইন নুনেজ উরুগুয়েকে এগিয়ে নেন। তবে ২২ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে সমতায় ফেরে ভারত। এরপর ২৮ মিনিটে আরৌজো গোল করে উরুগুয়েকে আবার লিড এনে দেন। প্রথমার্ধ ২-১ গোলে শেষ হয়।









