আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর (বাংলাদেশ সময় বুধবার, ৭ অক্টোবর ভোর ৫:০০ টা) বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই মহাতারকা।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির নাম ও ১০ নম্বর সম্বলিত একটি বিশেষ জার্সি তৈরি করেছে, যা ম্যাচ শেষে তার ব্যক্তিগত জাদুঘরে স্থান পাবে। মেসি ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক করে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এবং ২০২২ বিশ্বকাপ সহ দুটি কোপা আমেরিকা জিতেছেন।








