প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ২০২৬ সালের ২৫ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল আহমেদ বলেন, মাদক সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি উল্লেখ করেন, মাদক পরিবহন, উৎপাদন ও চোরাচালানির বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রযুক্তির সাথে মাদক ব্যবসায়ীরা এগিয়ে গেছে, তাই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।






