মাথাব্যথাকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। তবে কিছু ক্ষেত্রে এটি মস্তিষ্কের টিউমারের মতো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। কাজের চাপ, ঘুমের অভাব বা দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারের কারণে হওয়া মাথাব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা এর সঙ্গে অন্য উপসর্গ দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, মাথাব্যথার ধরন পরিবর্তন, সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা বেড়ে যাওয়া, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, হাত-পায়ে দুর্বলতা বা ভারসাম্যহীনতা মস্তিষ্কের টিউমারের লক্ষণ হতে পারে। এই উপসর্গগুলোকে ক্লান্তি বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।










