টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক দুর্গাপূজার শুরু থেকেই ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির পূজায় সপরিবারে অংশ নিচ্ছেন। মহাঅষ্টমীর সকালে সাবেকি সাজে অঞ্জলি দেন তিনি। লাল শাড়ি, হলুদ ব্লাউজ, কপালে বড় টিপ এবং ঐতিহ্যবাহী খোঁপায় সেজেছিলেন। পূজার পাশাপাশি শঙ্খ বাজাতেও দেখা যায় তাকে।
এবারের পূজায় বিশেষ আকর্ষণ ছিল পরিবারের সদস্যদের রঙিন পোশাকের মেলবন্ধন। কোয়েলের দুই সন্তান কবীর ও কাব্য মায়ের সঙ্গে মানানসই হলুদ ও লাল পোশাকে সেজেছিল। স্বামী নিসপাল সিং রাণেও হলুদ পাঞ্জাবিতে ছিলেন। পরিবারের সকলের একই থিমের পোশাকে পূজার আমেজ আরও বেড়ে যায়।



