ইতালি সরকার ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। কৃষি, পর্যটন, নির্মাণ এবং পারিবারিক সহায়তা (কেয়ারগিভার) খাতের জন্য এই নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে।
আগামী ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ৮৯ হাজার, অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কর্মীদের জন্য ৬৫০টি কোটা বরাদ্দ রাখা হয়েছে।









