জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন। দীর্ঘ দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর তিনি এবার কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন।
এছাড়াও, তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, এই নতুন যাত্রায় তিনি তার বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান।




