অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারেরও বেশি জরিমানা করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। মঙ্গলবার ঘোষিত এই জরিমানা দেশটির ট্রেজারি বিভাগের ইতিহাসে তৃতীয় বৃহত্তম দণ্ড।
ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, তারা চীনা মানি লন্ডারিং নেটওয়ার্ক এবং দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় অবৈধ অর্থায়নসহ জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারমূলক ঝুঁকিগুলো প্রশমিত ও সময়মতো রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে। ফিনসেন জানায়, ব্যাংকটি সন্দেহজনক লেনদেন শনাক্ত ও রিপোর্টিং এবং গ্রাহক যাচাই প্রক্রিয়ায় গুরুতর ঘাটতি রেখেছিল।













