হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ইসলামবাগে বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবারের এই অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া ৫০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





