যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর পরই ইউক্রেনের জ্বালানি কেন্দ্রে হামলা চালানো হয়েছে, যা ইউক্রেনের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এই আকস্মিক ঘোষণায় ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা হতবাক।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে চায়, কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়।






