আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিশ্ব শ্রমবাজারে প্রায় ১২০ কোটি তরুণ প্রবেশ করবে। তবে এই সময়ে মাত্র ৪০ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কর্মসংস্থানের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ৮০ কোটি কর্মীর ব্যবধান তৈরি হতে পারে।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই পরিস্থিতিকে আগামী প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে সতর্ক করেছেন।













