হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে দুই বিমানকর্মীকে কামড় ও ঘুষি মারার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। উড়োজাহাজটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে হেফাজতে নেয় পুলিশ।
অভিযোগ রয়েছে, সেলমা উড়োজাহাজের দরজা খোলার চেষ্টাও করেছিলেন। হাসপাতালে নেওয়ার পথেও তিনি আক্রমণাত্মক আচরণ করেন এবং এক পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগ আনা হয়েছে এবং জামিনে মুক্তি পেয়েছেন তিনি।



