বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি নিজেদের মতাদর্শের সঙ্গে একমত নন এমন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ আচরণ করছে।
শাহ এক ভিডিও বার্তায় বলেন, এসআরএফটিআইয়ের শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এই তরুণদের দেশ, সমাজ ও সময়ের বাস্তবতা তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।






