রবিবার ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শেভরনের বেস অ্যাসেটসের প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী গ্যাসক্ষেত্রের বিদ্যমান ও নতুন অনুসন্ধানে শেভরনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
সাক্ষাতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




