ফিনল্যান্ডের সিমোলা মিকা ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নামে জামালপুরের সরিষাবাড়ীর শান্তিনা জাহানকে বিয়ে করেছেন। প্রায় দুই সপ্তাহ ধরে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন। তিন বছর আগে শান্তিনার প্রথম স্বামী মারা যাওয়ার পর মিকার সাথে তাঁর পরিচয় হয়।
পরিচয় থেকে প্রেম এবং পরে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল আগামী ১৮ অক্টোবর ফিনল্যান্ডে ফিরে যাবেন এবং পরে শান্তিনা ও তাঁর সন্তানকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।







