দেশের সড়কগুলো যেন এক অদৃশ্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি, অসুস্থ চালক এবং দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। সম্প্রতি নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন এবং ফরিদপুরে এক পুলিশ কনস্টেবল বাসচাপায় নিহত হওয়ার ঘটনাগুলো আবারও সড়কের নিরাপত্তাহীনতাকে সামনে এনেছে।
প্রতিটি দুর্ঘটনার পর শোকবার্তা ও তদন্ত কমিটি হলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। লক্কড়-ঝক্কড় যানবাহনের অবাধ চলাচল এবং লাইসেন্সবিহীন চালকদের হাতে স্টিয়ারিং থাকায় মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।












