বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অস্কার বিবেচনার যোগ্যতা অর্জন করা ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই চলচ্চিত্রটির অস্কার অভিযানকে আরও শক্তিশালী করতেই তার এই যুক্ত হওয়া। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই সুযোগটি তিনি হাতছাড়া করতে চাননি।







