অভিনয়ে গ্ল্যামারের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি ‘অজানা মায়া’ নাটকে অভিনয় করে দর্শকের মনোযোগ পেয়েছেন তিনি। নাটকটির গল্প নিম্নমধ্যবিত্ত পরিবারের সংকট ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে।
উর্বী বলেন, গল্প ভালো লাগলে চরিত্রের বাহ্যিক ধরন নিয়ে ভাবেন না। তিনি গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে কাজ করতে আগ্রহী।







