শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বাসযোগে সড়ক পথে রংপুরের পথে রওনা দেন এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। সফরসূচি অনুযায়ী, তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর হয়ে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।









