প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপে পৌঁছেছেন। তিনি সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন এবং ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন।
সকাল ১০টার দিকে তিনি আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করেন। এরপর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করেন। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে মধ্যাহ্ন বিরতির পর সভায় অংশ নেবেন এবং বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।




