পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জনের আচার-বিচার সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নজর করার কাজ পুলিশের নয়। তবে ওই অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা যথাযথভাবে রক্ষা করার দায়িত্ব অবশ্যই পুলিশ বাহিনীর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে এমনই জানালেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। তিনি বলেন, যা নির্দেশ এসেছে সেই মতো পূজা কমিটিকে বলা হয়েছে। সেভাবেই চলছে। পূজা কমিটি সবটা দেখছে।






