বাড়িতে হঠাৎ পিঁপড়ার আনাগোনা বেড়ে গেলে অস্বস্তি হয়ে উঠে। খাবার, পানীয় বা আর্দ্র পরিবেশ পিঁপড়াকে আকৃষ্ট করে। কামড়ে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা লাল দাগ হতে পারে।
ঘরোয়া উপায়: ১) সাদা ভিনেগার ও পানির স্প্রে, ২) তেজপাতা, ৩) হলুদের গুঁড়া, ৪) শুকনো মরিচ-লবণ স্প্রে, ৫) লেবুর রস। এছাড়া খাবার খোলা না রাখা, পরিষ্কার রাখা, আর্দ্রতা নিয়ন্ত্রণ করা জরুরি। দীর্ঘদিন চললে বিশেষজ্ঞের পরামর্শ নিন।




