বলিউড অভিনেত্রী পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের মধ্যে তিন বছরের বেশি সময় ধরে চলা সম্পর্কের ইতি ঘটেছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই বিচ্ছেদ হয়েছে এবং ইব্রাহিমই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদের পর দুজনেই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান। তাদের কিছু যৌথ শুটিংয়ের পরিকল্পনা বাতিল বা স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পলক বা ইব্রাহিম।



