হলিউড তারকা ডাকোটা জনসন তাঁর ৩৭তম জন্মদিন উদযাপন করছেন। ‘ফিফটি শেডস অব গ্রে’ তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিলেও, তিনি কেবল সেই চরিত্রের ছায়ায় আটকে থাকেননি। অভিনেত্রী ও প্রযোজক হিসেবে তিনি বড় বাজেট ও স্বাধীন ধারার ছবিতে কাজ করেছেন এবং ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন।
অভিনেতা ডন জনসন ও মেলানি গ্রিফিথের মেয়ে ডাকোটার জন্ম ১৯৮৯ সালে। শৈশব থেকেই অভিনয়ের পারিবারিক ঐতিহ্যের মধ্যে বড় হয়েছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে মায়ের ছবিতে অভিষেক হয় তাঁর। ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর মতো ছবিতে কাজ করলেও, ‘ফিফটি শেডস’ তাঁর ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়।






