অভিনয়ে অভিষেকের দেড় বছরের ব্যবধানে তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান পাদপ্রদীপের আলোয় এসেছেন। গত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত দুই নাটক ‘তোমার ঠিকানায়’ ও ‘আপনপর’-এর ভিউ কোটি ছাড়িয়েছে। ২০২৫ সালের ভালোবাসা দিবসে ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় নাম লেখান সাদনিমা। চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন তিনি। এ বছর নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তাঁর।
অভিনয়শিল্পী হওয়ার পরিকল্পনা তাঁর ছিল না। কাজ করতে করতে একসময় বুঝেছেন, দর্শক তাঁকে দেখতে চাইছেন। সেই চাওয়াই তাঁকে অভিনয়ে আরও মনোযোগী করেছে। দর্শকের জন্যই অভিনয়টা চালিয়ে যেতে চান বলে জানান সাদনিমা। চাকরির সঙ্গে অভিনয় সামলাচ্ছেন তিনি, মাসে সাধারণত দুই থেকে চারটি নাটকে কাজ করেন।







