ভারতে নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও বিধায়কেরা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৬৯ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, যা ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ (২২ জন) এবং তৃতীয় স্থানে ওড়িশা (১৭ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপির ১০৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। ১৪ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও রয়েছে, যার মধ্যে ২ জন সাংসদ ও ১২ জন বিধায়ক।






