অভিনেতা আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের জবাবে অবশেষে মুখ খুলেছেন তামান্না ভাটিয়া। তিনি জানান, এ ধরনের মন্তব্যে গুরুত্ব না দিয়ে নিজের কাজ ও অভিনয়জীবনেই মনোযোগ দিতে চান। তামান্নার মতে, একজন সৃজনশীল মানুষের জন্য কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা বোঝা জরুরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে দর্শকরা যেন তাকে কেবল পরিচিত ইমেজ বা পর্দায় উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ না রাখেন, সেটিই তার প্রত্যাশা। তিনি আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিও না। নিজের কাজ, কী তৈরি করতে চাই এবং অভিনয়জীবন—এসব নিয়েই মনোযোগী থাকি।’ তিনি অভিনয়কে শুধু পেশা হিসেবে দেখেন না, বরং দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান।





