বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিজিএবি) ৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায়। আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ এহসানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী রোকসানা রুমা এবং সদস্য সচিব হিসেবে হৃদয় কিশোর সৌরভকে নিয়োগ দেওয়া হয়। ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
টিজিএবির মূল লক্ষ্য হলো নাট্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় করা, পেশাগত দিকনির্দেশনা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা, এবং দেশ‑বিদেশে থিয়েটার প্রদর্শনী, গবেষণা ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা।








