রজনীকান্ত অভিনীত 'জেলার ২' বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলকের দিকে এগোচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৫৮২ কোটি রুপি ছাড়িয়েছে। তবে মুক্তির সপ্তম দিনে আগের দিনের তুলনায় আয় কমেছে প্রায় ৪০ শতাংশ।
sacnilk-এর তথ্য অনুযায়ী, সপ্তম দিনে ভারতে সিনেমাটির আয় ছিল ২৮ কোটি ১৫ লাখ রুপি, যা আগের দিনের ৪৬ কোটি ৮০ লাখ রুপির চেয়ে প্রায় ৪০ শতাংশ কম। তবে প্রথম সপ্তাহের আয় বিবেচনায় সিনেমাটি এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং এটি অজয় দেবগনের 'দৃশ্যম ৩'-এর আয়কেও ছাড়িয়ে গেছে।



