প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির ভূমিকার প্রশংসা করেন এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। জেবিআইসির পক্ষ থেকে বাংলাদেশে একটি কার্যালয় খোলার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়।













