অভিনেতা জিতের স্ত্রী মোহনা সম্প্রতি করওয়া চৌথ উপলক্ষে স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য ব্রত পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ব্রত পালনের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে পূজার নিয়মকানুন পালন করতে দেখা যায়।
মোহনা লাল পোশাকে সেজে চাঁদের পূজা করেন এবং চালুনির মধ্যে দিয়ে জিতের মুখ দর্শন করেন। ২০১১ সালে জিতের সঙ্গে মোহনার বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে।





