প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে। সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান আরও বলেন, জামায়াত আমির বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না, বরং মানুষকে করবেন। কিন্তু যে দল সরকারকে সহযোগিতা করে না, তারা কিভাবে ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে তা জনগণের বোধগম্য নয়। তিনি গণ-অভ্যুত্থানের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকেও কটূক্তি করেন এবং বলেন, তারা শেখ হাসিনার পতন ঘটানোর ক্ষোভ থেকে বর্তমান সরকারের ওপর চড়াও হচ্ছেন।




