জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের ভুয়া আতঙ্কের জেরে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের এআই ২০৩০ ফ্লাইটটি নিরাপদে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন।
বিমানটিতে থাকা সকল যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদ আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিরাপত্তা পরীক্ষা শেষে তাদের নামার অনুমতি দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া যাত্রীদের ফ্লাইট পুনর্নির্ধারণ বা টিকিট বাতিলের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে।




