চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তঃজেলা বাস রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাস মালিক-শ্রমিক ও ইজিবাইক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছিল।
বৈঠকে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণের জন্য উপজেলা ও পৌরসভাভিত্তিক রং নির্ধারণ করা হয়েছে। প্রশাসন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।


