চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের জিডিপি ৪.৫ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি। তবে দেশটির প্রযুক্তি খাতে রপ্তানি বাড়লেও দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের সংকট অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
চীন চলতি বছর তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪.৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিনির্ভর পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বাড়লেও আবাসন খাতের সংকট ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এনবিএস উপপ্রধান মাও শেংইয়ং জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পর্যাপ্ত নয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল।













