রাজধানীর চারটি রুগ্ণ বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের ঘাটতি পূরণে সরকার রোগী দিয়ে সহায়তা করবে। এসব রোগীর চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ সরকার বহন করবে।
তবে রোগীপ্রতি কত টাকা দেওয়া হবে এবং বেসরকারি হাসপাতালগুলোকে কীভাবে বিল পরিশোধ করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবে বলে আশা করা হচ্ছে।










