রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’-এর প্রচারণার জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীরা ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ঘুরেছেন। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি।
প্রচারণা কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে অংশ নেন অভিনেতা শ্যামল মাওলা, অভিনেত্রী আজিজুন মীম এবং নির্মাতা মুনতাসির আকিবসহ ‘চিরকুট’ টিমের সদস্যরা। বর্তমানে দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।







