বাংলাদেশি শিক্ষার্থী লিখন কুণ্ডু গ্রিসের ইন্টারন্যাশনাল হেলেনিক ইউনিভার্সিটিতে এনার্জি বিল্ডিং ডিজাইনে স্নাতকোত্তর পড়ছেন। গ্রিসে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় কম। সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের টিউশন ফি ৫০০-৫,০০০ ইউরো, স্নাতকে ৫,০০০-৬,৫০০ ইউরো এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৬,৫০০-১০,০০০ ইউরো পর্যন্ত।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে প্রোগ্রাম রয়েছে। ইরাসমাস প্লাস, ইরাসমাস মুন্ডুস বৃত্তি এবং সরকারি বৃত্তির সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং, এনার্জি, কম্পিউটার সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান, ট্যুরিজম ও এমবিএ সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।









