পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীর হামলার ঘটনার পর পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে সতর্কতার নির্দেশনা জারি করে খুলনা জেলা পুলিশ। তবে এই নির্দেশনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সুপারের দপ্তর। জানানো হয়েছে, এটি কেবল সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য জারি করা হয়েছিল, নিয়মিত কার্যক্রম সীমিত করার উদ্দেশ্যে নয়।
পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বরাত দিয়ে বলা হয়েছে, নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের ঘটনা পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি করবে না।






