বলিউড তারকা সালমান খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় নতুন মোড়। সিনেমা নির্মাতা অমিত জানির আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট সালমানের বক্তব্য জানতে চেয়েছেন। প্রযোজকের দাবি, সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন শোনার ভৌগোলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই।
সালমান খান মুম্বাইয়ের বাসিন্দা এবং প্রযোজক উত্তর প্রদেশের মিরাটের। কেউই দিল্লির বিচারিক এলাকার বাসিন্দা নন। এই যুক্তিতে প্রযোজকের আইনজীবী মামলাটি খারিজের আবেদন করেছেন। এর আগে সালমান খান 'কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি' সিনেমার মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।







