রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখতে গিয়ে পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। একই ঘটনায় এক নারীকেও আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল।





