রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম এবং রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠু রয়েছেন।
শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, মিরপুরে গোপন বৈঠক করার সময় মারুফ হোসেন মিঠুসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।




