কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির এক কিশোরী (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার এবং তার দেখানো স্থান থেকে কিশোরীর ব্যবহৃত আইফোন উদ্ধারের কথা জানানো হয়েছে। তবে ৮ কিলোমিটার দূরের গন্তব্যে যেতে ৩০ কিলোমিটার ঘুরিয়ে নির্জন ফসলের মাঠে নিয়ে যাওয়া এবং এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, এমন কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার সুমন কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালানোর কথা স্বীকার করেছেন। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাকি প্রশ্নগুলোর উত্তর তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।







