দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবর ঘোষণার পর এবার পারিবারিক ছুটির মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। কখনো পুলে জলকেলি, কখনো রোদ পোহানো, আবার কখনো স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সেলফি—ছুটির আমেজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো দেখে কিয়ারার মাতৃত্বের আভায় মুগ্ধ তার অনুরাগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরযাপনের ছবিগুলো ভাগ করে নিয়েছেন কিয়ারা। তবে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন, তা জানাননি তিনি। ছবির পটভূমিতে পাহাড় ও সমুদ্রের উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, প্রকৃতির কাছাকাছি কোনো জায়গায় সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।





